
মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মিয়া আর নেই। বার্ধ্যক্য জনিত কারণে বৃহস্পতিবার বিকাল আনুমানিক সোয়া ৬ টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৬ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ৯ টায় ছাগলদী গ্রামের নিজ বাড়ীতে মরহুমের নামাজে যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে সাংবাদিক তুহিন ও শহীদের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ রাজ্জাক মিয়া এলাকায় একজন ত্যাগী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মিয়ার মৃত্যুর সংবাদ শুনে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
