• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯ পালিত!

জুলাই 25, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সোনাপুর ইউপি চেয়ারম্যান, খায়রুজ্জামান বাবু, গোট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে সালথায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে। আমাদের সবার বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে মশার বংশ বিস্তার কমে যাবে। এব্যাপারে সকলে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.