• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই 11, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী লিটু, সালথা প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমূখ।

উক্ত সভায় বক্তারা বলেন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল আছে। সংঘর্ষ, হামলা ও ভাংচুর আর যাতে না ঘটে, সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তাহলেই সুন্দর ও সম্মৃদ্ধ উপজেলা গড়ে উঠবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.