
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে, ফরিদপুরের সালথায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জনাব ওয়াদুদ মাতুব্বর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিঃ) ডাঃ নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, মেডিকেল অফিসার (এমসিএইস) ডাঃ নাহিদা পারভিন রেসমা, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা ভাইস- চেয়ারম্যান আছাদুজ্জামান আছাদ ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এ সময় বক্তরা বলেন, দেশে যে দ্রুত গতিতে জনসংখ্যা বাড়ছে, তাতে নিয়ন্ত্রনের ব্যবস্থা বাড়েনি। আমাদের যত দ্রুত সম্ভব জন্ম নিয়ন্ত্রনের মাধ্যমে জনসংখ্যা কমাতে হবে। নইলে আগামী দিনে ভবিষ্যতে নতুন প্রজন্ম এর চড়া মাশুল দিতে হবে বলে বক্তরা তুলে ধরেন।
