
মনির মোল্যা, ফরিদপুরের সালথায় পাট চাষীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। বৃহস্পাতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে পাট অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এই প্রশিক্ষন কর্মশালায় পর্যায় ক্রমে ১৫০ জন আদর্শ পাট চাষীদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রশিক্ষনের সময় কিভাবে, কোন সময়ে পাট বীজ বপন করতে হবে, কোন ধরনের পোকা লাগলে কি কিটনাশক ব্যবহার করতে হবে। এবং সকল প্রকার পাট চাষের সুবিধা বা অসুবিধা ও তার প্রতিকার নিয়ে তাদেরকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, ফরিদপুর পাট উন্নয়ন কর্মকতা তারেক মোহাম্মাদ লুৎফুল আমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা বিজে আর আই ফরিদপুর, উপজেলা কৃষি অফিসার মোঃ বিন-ইয়ামিন, উপজেলা কৃষি সম্প্রাসারন অফিসার রিপন প্রসাদ প্রমূখ।
