
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবার চৌধুরী লাবু বলেছেন, সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বাংলার মাটিতে কোন ঠাই হবে না। সেজন্য এই সালথা-নগরকান্দায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। সন্ত্রাস-চাঁদাবাজী, নাশকতা ও মাদকমুক্ত করতে প্রশাসনকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করবে। আর যদি কোন নেতাকর্মী মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেয়, তাহলে তাকেও ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ভাওয়াল মিয়া বাড়িতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত জনতার উদ্যেশে আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মোধ্যে কোন গ্রুপিং করা যাবে না। আমি বিশ্বাস করি সালথা -নগরকান্দার মাটি সাজেদা চৌধুরীর ঘাটি।
ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকাী একান্ত সচিব মতো. শফি উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইসচেয়ারম্যানরুপাবেগ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওহাব মাতুব্ব, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, প্রজন্ম লীগের কেন্দ্রীয়নেতা মনির খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনির মোল্যা, সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, ভাওয়াল ইউনিয়ন যুবলীগেরসভাপতি মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
