• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় নৌকার পক্ষে সাবেক এমপি জুয়েল চৌধুরীর প্রচারণা!

মার্চ 7, 2019

 

মনির মোল্যা : ফরিদপুর-২, আসনের সাবেক এমপি ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল নগরকান্দায় নৌকার পক্ষে প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদারের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন তিনি।

প্রচারণা কালে সাবেক এমপি জুয়েল চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান সরদারকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে উপজেলার উন্নয়ন হবে। তাই সবাই কে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.