• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি প্রবাসী ইফাত ফরাজীর কৃতিত্ব ও লেভেল পরিক্ষায় গোল্ডেন এ প্লাস

অক্টো. 3, 2018

ইতালি প্রতিনিধিঃ ইতালি আওয়ামী লীগের সভাপতি,এনআরবি ব্যাংকের রিস্ক কমিটির চেয়ারম্যান, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর জৈষ্ঠ পুত্র ইফাত ফরাজী (O Level এ Extra Ordinary) তারকিস ইংলিশ স্কুলে ও লেভেল পরিক্ষায় কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তার এই সাফল্যে পুরো ফরাজী পরিবারে আনন্দের বন্যা । ইফাতের জন্ম ইতালিতে হলেও ছোট বেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করছে। প্রাইমারী থেকেই মেধার পরিচয় দিয়েছে ইফাত। গোল্ডেন এ প্লাস পাওয়ায় পুরস্কারও পেয়েছে ইফাত ফরাজী। ঢাকার এক জমকালো অনুষ্ঠানে পুরস্কার বিতরন করে জাতীয় সংসদের স্পিকার ড, শিরিন শারমীন। ইফাত ফরাজী পুরস্কার গ্রহন করে স্পিকারের হাত থেকে। তার এই সাফল্যে খুশি তার মা বাবা। ছেলের এমন ভাল ফলাফলে পুরস্কার পাওয়ায় বাবা ইতালিতে অবস্থান করায় পুরস্কার অনুষ্ঠানে যায় তার মা। ছেলের এমন সাফল্য বাবা ইদ্রিস ফরাজী বলেন সততার সাথে আছি বিধায় আজ ছেলে মেয়ে মানুষ হচ্ছে। জীবনে কোন অসৎ কাজ করিনি মহান আল্লাহর কাছে চাওয়া ছিল ছেলে মেয়েদের মানুষের মত মানুষ করতে পারি যেন। আমার বড় মেয়ে ডাক্তারি পরে ছেলে ও লেভেলে ভাল রেজাল্ট করেছে। আমার সপ্ন ওদেরকে বাংলাদেশে পড়াশুনা করিয়ে দেশের সেবায় নিয়োজিত করা। আমি ইচ্ছা করলে বিশ্বের নামীদামী দেশে পড়াতে পারতাম। কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাত যে ভাবে এগিয়ে গেছে বিদেশ থেকে আমাদের দেশে পড়াতে আসবে।

আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার পরিবার যেন মানুষের সেবায় কাজ করতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.