• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বরিশাল বিভাগ সমিতির গ্রীল পার্টি উপলক্ষ্যে প্রস্তুতি সভাঃ মোঃ শাহীনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন

অক্টো. 2, 2018

মিনহাজ হোসেন, ইতালীঃ ধান, নদী, খাল এই তিনে বরিশাল ইতালিতে বাংলাদেশি সামাজিক সংগঠন ‘বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি ও বরিশাল বিভাগ যুব সমিতির উদ্যোগে আগামী ৭অক্টোবর গ্রীল পার্টি করার লক্ষ্যে গতকাল সোমবার রোমের একটি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন সিকদার এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির প্রধান উপদেষ্টা লুত্তফর রহমান, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান সিকদার, সহসভাপতি আল আমিন ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর, সহসাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আতিয়ার রসুল কিটন, মোঃ তুহিন, বরিশাল জেলা সমিতি সভাপতি মোঃ ফিরোজ খান, সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, বরিশাল বিভাগ যুব সমিতির সভাপতি নাসির উদ্দিন খান, সাধারন সম্পাদক ফরিদ আহমেদসহ আরো অনেকেই।

আলোচনায় নেতৃবৃন্দরা বলেন, প্রবাসে কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি আমরা বিভিন্ন সময় এরকম আনন্দ আড্ডা র আয়োজন করে থাকি, আমরা বরিশাল বিভাগ,জেলা ও যুব সমিতির সকলের সম্মতিক্রমে আগামী ৭অক্টোবর রবিবার Prco di alexandrino via mulfetta 54 তে এক গ্রীল পার্টির আয়োজন করতে যাচ্ছি।

আমরা চাই শুধু বরিশালবাসী নয় ইতালী প্রবাসী সকল সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দসহ সকলের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সভায় সকলের সম্মতিতে বরিশাল বিভাগ সমিতি সভাপতি কামরুল আহসান মিন্টু ,মোঃ শাহিনকে বরিশাল বিভাগ সমিতির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন। পরে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মনোনীত হওয়ায় সকলকে মিষ্টি মুখ করান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.