• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আয়ারল্যান্ডের কর্কে সফল কনস্যুলেট সেবা, সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরা

নভে. 16, 2026

সারা জাহিন, আয়ারল্যান্ড:

আয়ারল্যান্ডের কর্ক শহরে লন্ডন বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ‘অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন আয়ারল্যান্ড (আবাই)’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলেট সেবা কার্যক্রম। দূর-দূরান্ত থেকে এসে এই সেবা গ্রহণ করেছেন প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি।

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কর্ক শহরে এই কনস্যুলেট ক্যাম্পে নতুন ও নবায়নকৃত পাসপোর্টের আবেদন,  জন্ম নিবন্ধন সনদ, নো ভিসা রিকগনিশন’ (NVR) সহ বিভিন্ন ধরনের কনস্যুলেট সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

তবে প্রবাসীদের মূল দাবি এখন একটাই—আয়ারল্যান্ডে নতুন বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম বা একটি পূর্ণাঙ্গ মিশন হিসেবে চালু হলে এই সেবা আরও সহজ, দ্রুত ও ব্যয়সাশ্রয়ী হবে এবং প্রবাসীদের ভোগান্তি চিরতরে দূর হবে বলে মনে করেন তারা।

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নাগরিক সেবা আরও সহজলভ্য করতে কর্ক শহরে এই উদ্যোগ ইতোমধ্যে প্রসংশিত হয়েছে। তবে প্রবাসী বাংলাদেশীরা আশা করছেন, আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম দ্রুত চালু হলে প্রবাসীদের সেবার পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কও দৃঢ় হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.