• বুধ. সেপ্টে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিয়ের ফাঁদে ফেলে ইতালি প্রবাসীর ১৯ লাখ টাকা নেওয়ার অভিযোগ

সেপ্টে. 9, 2026

মনির মোল্যা,(ফরিদপুর) প্রতিনিধি:
মোবাইলে পরিচয় ও প্রেমের সম্পর্কের পর বিয়ের আয়োজন করে ইতালি প্রবাসী এক যুবক ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের এক তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামের ইতালি প্রবাসী এরশাদের সঙ্গে মোবাইলে পরিচয় হয় সুনামগঞ্জের আরিফা রহমান ঐশীর। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং সিলেটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এরশাদ ও তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের আগে মেয়ের পরিবার বিভিন্ন পরিচয় দিয়ে তাঁদের বিশ্বাস অর্জন করে। পরে বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে এরশাদ ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা নেওয়া হয়।

এরশাদ বলেন, তাঁর কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা এবং তাঁর বাবার কাছ থেকে ৮ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয়েছে।

তবে আরিফা রহমান ঐশী বলেন, তাঁর পরিবারের নেওয়া টাকা ফেরত দেওয়া হবে, তবে কিছু সময় লাগবে।

গত ৮ সেপ্টেম্বর মেয়েকে শ্বশুরবাড়িতে আটকে রাখার অভিযোগে তাঁর পরিবার নগরকান্দা থানায় যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ছেলে পক্ষ চাইলে প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে পারে।

এ ঘটনায় এরশাদ ও তাঁর পরিবার প্রতারণার অভিযোগে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

৯ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.