• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জুন 25, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন পান্নু ফকির। পরে তাকে হত্যা করে মরদেহ যদুনন্দী মৌজার একটি সড়কের ওপর ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দেখা গেছে, মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নৃশংস এ হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

২৫ জুন ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.