• মঙ্গল. জুন ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ছাত্রদলের নতুন কমিটি গঠনে আনন্দ মিছিল

জুন 23, 2026

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা সদরের বাইপাস সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কের ‘আই লাভ’ চত্বরে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মো. আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন লিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মো. মুরাদ হোসেন, প্রচার সম্পাদক মো. সালমান মুন্সি, অর্থ সম্পাদক মো. আকরাম ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সুমন হোসেনসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

২৩ জুন ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.