• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির নাপলিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভে. 10, 2025

ইতালিতে জাতীয়তাবাদী দল নাপলি দক্ষিন শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব, দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে উন্মোচিত করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের যাত্রা। এবার তারই উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে বাংলার মানুষের মনে স্বস্তি এবং গণতনন্ত্রের সঠিক স্বাধীনতা উপভোগ করবে।
নাপলি দক্ষিণ বি এন পি‘র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল বারেকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মামুন আলম মাহাবুব ।
এছাছাও বিশেষ অতিথি ছিলেন, নাপলি দক্ষিণ বি এন পি‘র সাবেক সহ সভাপতি টিপু মিয়া, আবুল কালাম ও ইতালি সেচ্ছাসেবক দল দক্ষিণের যুগ্ম আহবায়ক রাশেদু-জ্জামান।
মাজাহারুল হক জয়ের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন,সুরুজজামান, মাহাবুবর রহমান, ফারুক লাগারী, পলাশ কবিরাজ, আব্দুল মালেক, সোহেল বেপারী সহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.