• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আবাই নির্বাচন ২০২৫ এর প্রার্থী মনোনয়ন পত্র প্রদান ও গ্রহণ

অক্টো. 17, 2025

আল আমিন হোসেন, আয়ারল্যান্ড: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী সংগঠন অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড – আবাই নির্বাচন ২০২৫ এর প্রার্থী মনোনয়ন পত্র প্রদান ও গ্রহণ পর্ব।

১৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিন, কর্ক সহ প্রধান শহরগুলোর মোট ১৩ স্থানে অনুষ্ঠিত হয় এই আনুষ্ঠানিকতা, চলে রাত ৮টা পর্যন্ত।

কর্ক আঞ্চলিক নির্বাচন কমিশনার এইচ এ সরকার ঝিনুক, জালাল আহমদ, আবু শহীদ শাহাবুদ্দৌল্লা বিজয়, জাহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

কর্কে মোট ৭টি মনোনয়নপত্র জমা হয়। সকলেই নিজ নিজ অবস্থান থেকে ভোট প্রত্যাশী এবং সকলের সহযোগিতা কামনা করেন।

অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সহ বিভিন্ন পদে শতাধিক প্রার্থীর সম্ভাবনার কথা জানান কর্কের নির্বাচন কমিশন। সকলেই যোগ্যতার লড়াইয়ে লড়বেন প্রার্থীরা।

এবারের আবাই নির্বাচনে সম্ভাব্য ভোটার প্রায় ৪ হাজারের অধিক। তার মধ্যে দেশটির কর্ক কাউন্টিতে ভোটার সংখ্যা প্রায় ১ হাজার।

অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড – আবাই নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

আবাই নির্বাচন ২০২৫ এ প্রার্থীরা যে সকল পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন
সভাপতি ১
সহ-সভাপতি ৪
সাধারণ সম্পাদক ১
যুগ্ম সাধারণ সম্পাদক ২
সাংগঠনিক সম্পাদক ১
যুগ্ম সাংগঠনিক সম্পাদক ১
কোষাধ্যক্ষ ১
দপ্তর সম্পাদক ১
প্রকাশনা সম্পাদক ১
সাংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক ১
ধর্ম ও শিক্ষা সম্পাদক ১
মহিলা বিষয়ক সম্পাদক ১
আইটি সম্পাদক ১
সদস্য ২০ পদে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.