• বৃহস্পতি. সেপ্টে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আয়ারল্যান্ডের কর্কে বর্ণিল বাংলা নববর্ষ

মে 28, 2025

আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর কর্কে উদ্‌যাপিত হলো বর্ণিল বাংলা নববর্ষ ১৪৩২।

বাংলাদেশ কমিউনিটি অব কর্ক -এর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি পরিবার, বন্ধুবান্ধব এবং কর্ক নাগরিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হনরে কামেগ্নি, ডেপুটি লর্ড মেয়র, কর্ক সিটি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজন দুই দেশের সম্পর্কে আরও সুদৃঢ় করবে । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডা সুপারেনটেনড কর্ক এর পক্ষ থেকে জর্জ ও অরলা।

মেলায় ছিল বাংলাদেশি ঐতিহ্যবাহী দেশীয় খাবারের ও শাড়ী পন্জাবী বাহারি দোকান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি গান ও আবৃত্তির মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে তারা। বিশেষ করে কর্ককে বেড়ে উঠা বাচ্চাদের মজার খেলা ও মহিলাদের বালিশ খেলা যোগ করে অনুষ্ঠানের বাড়তি আনন্দ ।

উপস্থিত ছিলেন শতাধিক বাংলাদেশি প্রবাসী ও তাঁদের পরিবার, বন্ধুবান্ধব এবং কর্ক স্থানীয় জনগণ। বৈচিত্র্যময় সংস্কৃতি ও সুস্বাদু খাবারে মুগ্ধ হোন মেলায় আগতরা ।

আয়োজকরা জানান, আমাদের মূল লক্ষ্য প্রবাসে থেকেও বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা এবং তা ছড়িয়ে দেওয়া। আমরা আনন্দিত যে এই আয়োজনে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আয়ারল্যান্ডের কর্ককে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু প্রবাসীদের মধ্যে ঐক্য বজায় রাখে না, বরং স্থানীয়দের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে আগ্রহ ও ভালোবাসা বাড়িয়ে তোলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.