• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আয়ারল্যান্ডে বিএসএআই এর ক্রিকেট টুর্নামেন্ট

জুলাই 30, 2025

আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (বিএসএআই এর আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।  ডাবলিনের ক্লোনডালকিন  ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের আয়োজকরা জানান প্রবাসে বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়ানোর  পাশাপাশি আয়ারল্যান্ড ক্রিকেট টিমে বাংলাদেশীদের শক্ত অবস্থান নিশ্চিত করতে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখবে।

আগামীতে আরও ব্যপকভাবে পরিসরে সহযোগিতা নিয়ে থাকার কথা বলেন টুর্ণামেন্টের স্পন্সর ইনজামামুল হক জুয়েল।

আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও ক্রিকেটের আবেগকে উজ্জীবিত করল এই টুর্নামেন্ট। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে কর্কের টিম ফাইনালে উঠলেও, পরবর্তিতে দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.