• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শোকাহত পরিবারের পাশে বিএনপি নেত্রী শামা ওবায়েদ

জুলাই 11, 2025

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বিশিষ্ট সমাজসেবক হরেন্দ্র নাথ বকসী (মন্টু বকসী) ৯১। গত শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পেয়ে শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কে এম ওবায়দুর রহমানের কন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোক সম্পন্ত মন্টু বকসীর পরিবার-পরিজনকে সান্ত্বনা জানাতে তার বাড়িতে ছুটে আসেন। এসময় তিনি প্রয়াত মন্টু বকসীর সহধর্মিণী তৃপ্তি রানী বকসীসহ পরিবারের সবার খোঁজ খবর নেন ও গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মন্টু বকসীর জ্যেষ্ঠপুত্র আশীষ কুমার বকসী (বিপুল), পুত্রবধু মাধবী বকসী, কনিষ্ঠ পুত্র অসীম কুমার বকসী (টুটুল), পুত্রবধু শিপ্রা রানী বিশ্বাস, নাতি প্রত্যয় বকসী, নাতনী শর্মিষ্ঠা চৌধুরী (শিল্পী) প্রমুখ ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা রাশেদ মাতুব্বার, যুবদল নেতা এনায়েত হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি নেত্রী শামা ওবায়েদ সালথা সাহা পাড়ার মৃত বাবু সিদ্দিসর সাহার স্ত্রীর মৃত্যুতে তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

১১ জুলাই ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.