• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

‘দখলবাজি-জমি দখল-বালুঘাট দখলকারীদের অন্যায় আমরা ঘাড়ে নিবনা- শামা ওবায়েদ

জুলাই 11, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সেবায় থাকেন। এই যে দখলবাজি, এই যে জমি দখল, এই দখল-সেই দখল, বালুঘাট দখল, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো যদি করেন দলের বদনাম হবে। সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না। দলও দলের ঘাড়ে নিবে না। এটা আমার পরিষ্কার কথা।’

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রশ্রয় দেননা, তারেক রহমানও প্রশ্রয় দেয় না, বিএনপিও প্রশ্রয় দেয় না।’ সুতরাং, যে অন্যায় করবেন সে নিজ দায়িত্বে করবেন। প্রশাসনকে আমার বলা আছে, সালথা উপজেলায় ও নগরকান্দা উপজেলার প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে, আমরা এখন বিএনপি সরকারে নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। আমরা যদি বিএনপির কোন নেতা ও কর্মী কোন অনৈতিক কাজ জড়িত হয়। সে যদি আমার কাছের লোকও হয়, বিএনপি’র কাছের লোকও হয়, তাকে আইনের আওতায় আনবেন। এটা আমার পরিষ্কার কথা।’

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, যুবদল নেতা এনায়েত হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

৭ জুলাই ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.