• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি, ইতালির কার্যকরী পরিষদের তৃতীয় আলোচনা সভা

মে 28, 2025

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির আয়োজনে কার্যকরী পরিষদের তৃতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোমের মন্তেভেরদে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা পরিষদের সকল নেতৃবৃন্দ।

এসময় অভিষেক ও পরিচিতির প্রস্তুতি নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। যা ঈদের পরে করার সিদ্ধান্ত নেয়া হয়। তারিখ ও স্থান বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ অভিষেক সাফল্যমণ্ডিত করতে কমিটির সকল নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদ আন্তরিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ও সকল প্রবাসীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.