• শুক্র. সেপ্টে. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পপুলার ট্রাভেলস এমিরেটস ইটালি অ্যাওয়ার্ডস ২০২৫ অর্জন

মার্চ 25, 2025

ট্রাভেল জগতে ইতালির স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আবারও শীর্ষ পর্যায়ের স্বীকৃতি অর্জন করেছে। দুবাইয়ের এমিরেটস গ্রুপ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এমিরেটস ইটালি অ্যাওয়ার্ডস ২০২৫-এ ইতালির বেস্ট সেলার VFR এজেন্ট এবং প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক NDC এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুটি মর্যাদাপূর্ণ সম্মাননা সূচক পুরস্কার অর্জন করে পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ।

এই আয়োজনে এমিরেটসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার মিস্টার আদনান কাজিম, এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল ওয়েস্ট – ইউরোপ অ্যান্ড আমেরিকাস, মিস্টার থিয়েরি অউকক।

এমিরেটস ইটালির কান্ট্রি ম্যানেজার মিস্টার ফ্লাভিও গিরিঙ্গেল্লি এই পুরস্কার হস্তান্তর করেন পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শাহাদাত হোসাইন সাজুর হাতে।

এই অর্জন সম্পর্কে মিস্টার সাজু বলেন, পপুলার ট্রাভেলস ইতালির ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব বজায় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাজু আরও বলেন, ইতালির VFR এজেন্ট হিসাবে স্বীকৃতি পাওয়া আমাদের প্রতিশ্রুতি, অভিজ্ঞতা এবং গ্রাহকদের প্রতি নিবেদিত সেবার প্রতিফলন। পাশাপাশি NDC এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাদের প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন-এর প্রতি মনোযোগকে তুলে ধরে। এমিরেটসের এই স্বীকৃতির জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আমাদের পার্টনারশিপ আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।

পপুলার ট্রাভেলস-এর সম্মানিত চেয়ারম্যান, মিস্টার মোহাম্মদ ইদ্রিস ফরাজি, আমাদের  গ্রাহক, এজেন্ট ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ২৩ বছরের বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন এই অর্জনের মাধ্যমে, পপুলার ট্রাভেলস ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ভ্রমণ পরিষেবা নিশ্চিত করবে।

দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইতালির অন্যতম শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি, যা বিশ্বমানের পার্টনারশিপ, উদ্ভাবনী পরিষেবা এবং গ্রাহক সন্তুষ্টির জন্য সুপরিচিত। সঠিক সময়ে, নির্ভরযোগ্য ও কার্যকর সেবা প্রদান করায় সংস্থাটি ইতালির ট্রাভেল ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.