• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির রোমে আমিসি মহল প্রেনেস্তিনা‘র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ 10, 2025

মহান আল্লাহ সন্তুষ্টি এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায় ইতালির রোমে আমিসি মহল প্রেনেসতিনা‘র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানোও তেমনি বরকতের। রোমের মক্কি মসজিদে প্রায় তিন শতাধিক মুসলিম প্রবাসী বাংলাদেশীদের ইফতারের ব্যবস্থা করে এই বন্ধু মহল।

এ সময় সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন রোমের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রবাসী বাংলাদেশীরা।

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি আত্মার পরিশুদ্ধি প্রশিক্ষণের এই শিক্ষা সারা বছর পালনের আশা ধর্মপ্রাণ মুসলমানদের। ইফতার পূর্বে প্রবাসীদের এবং দেশ সহ সকল মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.