• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, ইতালির বর্ণাঢ্য অভিষেক

ফেব্রু. 25, 2025

প্রবাসীদের কল্যাণমূলক কর্মকাণ্ড ও অধিকার আদায়ের পাশাপাশি ইতালির রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্য অনুষ্ঠিত হয়েছে।

রোমে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অভিষেকে সংগঠনের সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনম সিদ্দিকী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, এবং প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান সালাহ্ উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাসির খান। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম সাইমন, উপদেষ্টা সামির হোসেন সাদেক ও সম্মানীত এক নম্বর সদস্য কামরুল হাসান উদ্দিন সহ, উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সকলের সহযোগিতায় প্রবাশীদের পাশে থেকে কমিউনিটিকে এগিয়ে নিবে এই সংগঠন।

অতিথিরা বলেন, কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইতালির অভিষেকে প্রবাসে তুলে ধরেছেন এক টুকরো বাংলাদেশকে। তারা আশা করেন এই সংগঠন, আগামীতে বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। নবগঠিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, ইতালির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে রোমের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.