• সোম. জুলাই ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীকে শ্লীলতাহানি, আহত ৩

সেপ্টে. 24, 2024

সাভার প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ২ নারীকে শ্লীলতাহানিসহ ৩ জন আহত হয়েছেন। গত রবিবার ( ২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত লুৎফর রহমান (৫০), নুরজাহান বেগম (৪৫) ও রুবিয়া (৩৫) সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লুৎফর রহমান বাদী হয়ে ০৩ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন, চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামের বিল্লালের ছেলে রাশেদ (২০), বিল্লাল (৪০) ও বিল্লালের স্ত্রী রাশেদা (৩৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রাশেদ বেশ কিছুদিন ধরে ভয়ভীতি, খুন ও জখমের হুমকি-ধামকি দিয়ে আসছিল। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাশেদ ও তার বাবা বিল্লাল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উৎপেতে থাকে। লুৎফর রহমান বাড়িতে ফেরার সময় হঠাৎ রাশেদের নেতৃত্বে ৪/৫ জন অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে লুৎফর রহমানের মাথায় আঘাত করলে আঘাতে তার কান ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। লুৎফরের ডাক চিৎকারে তার স্ত্রী ও ভাইয়ের বউ এগিয়ে আসলে তাদের চুল ও কাপড় ধরে টানা হিচড়া করে রাস্তায় ফেলে দিয়ে তাদেরকেও বেধড়ক মারধর করে অভিযুক্ত রাশেদ ও তার বাবা। এতে ওই দুইজন নারীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন ছাড়াও তাদের বিভিন্ন সময়ে অত্যাচার করে এই রাশেদ। ওই দিন এলাকাবাসী এসে থামাইছে না হলে আমাদের মেরে ফেলতো। এছাড়া তারা জানান, এর পূর্বে তাদের রান্নাঘর ও খড়ের গাদায় আগুন দেয় ওই রাশেদ।

অভিযুক্ত রাশেদ বলেন, আমিওতো পায়ে আঘাত পাইছি। এটা তো আর আমি আমার নিজের পায়ে নিজে আঘাত দেই নাই। তারা আমারে মারতে আসছে। তারপরেও আমি লাঠি নিয়া যাইতে চাইছিলাম আমার মা আমারে বাড়ি নিয়া আইসা পড়ছে।

ধামরাই থানার এ এস আই মো. আতিকুজ্জামান বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.