ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মানে ইতালি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
ইতালি বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় রোমের মক্কি মসজিদে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল।
এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জিয়া পরিবারের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেন। দেশে গণতন্ত্র পুরোধার ও মানুষের মৌলিক অধিকার আদায়ে দলের নেতাকর্মীদের আরও শক্তিশালী হয়ে আগামীর আন্দোলন সফল করার কথা বলেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি হুমায়ূন কবির, যুগ্ন সাধারন সম্পাদক শাহ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ও মান্নান হীরা সহ শীর্ষনেতৃবৃন্দ।
এছাড়াও রোম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ ও অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য মুসলিম প্রবাসী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে মসজিদের ইমাম আব্দুর রহমান বলেন, আল্লাহ তায়ালার নৈকট্য লাভ এবং পরকালীন পাথেয় অর্জনের অভাবনীয় সময় এই রমজান। এ মাসের প্রশিক্ষণ মানবজীবনে কাজে লাগানোর কথা বলেন তিনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
