• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পপুলার ট্রাভেল অ্যান্ড ট্যুরসকে বিমানের সম্মাননা ক্রেস্ট প্রদান

মার্চ 27, 2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রোম-ঢাকা রুটে সরাসরি ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হল এই যাত্রা।

২৭ মার্চ ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ রোমে পৌঁছায় ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ০৮:৩০ মিনিটে। ফিরতি প্রথম ফ্লাইটে ২৫৪ জন যাত্রী নিয়ে রোমের আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ১০ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, পৌঁছাবে বুধবার মধ্যরাতে।

সন্ধ্যায় রোমের অভিজাত হোটেলে বিমানের রোম ঢাকা রোম ফ্লাইটের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোম থেকে ঢাকায় যাত্রা করা প্রথম ফ্লাইটে বিমানের টিকেট পঞ্চাশ শতাংশ বিক্রি বিক্রি করায় পপুলার ট্রাভেল অ্যান্ড ট্যুরস কে সম্মাননা প্রদান করা হয়।

পপুলার ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন সাজুসহ সকল কর্মকর্তা বৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন,বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতীম ইতালির সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.