• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মহিলা সমাজ কল্যাণ সমিতি, ইতালি‘র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস

মার্চ 10, 2024

নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ – প্রতিপাদ্য কে সামনে রেখে ইতালির রোমে মহিলা সমাজ কল্যাণ সমিতি, ইতালি‘র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায়, সংগঠনের সভাপতি লায়লা শাহ‘র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক  মাহাবুবা আক্তার চৌধুরী বুবলি‘র সঞ্চালনায় বক্তারা বলেন শুধু ৮ মার্চ নয়, বছরের বাকি ৩৬৪ দিনও জেন্ডার সমতার কথা মাথায় রেখে কাজ করুন। কারণ, নারীর জন্য বিনিয়োগ মানে দেশ ও জাতির জন্য বিনিয়োগ।

এসময় উপস্থিত নারী ও কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে নারীরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে নিচ্ছে আর্থিক ভাবে তার পরিবারকেও। নারী সবক্ষেত্রে যোগ্যতার দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছে। সর্বত্র নারীর উপস্থিতিকে দৃঢ় করতে বিনিয়োগের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, সামগ্রিকভাবে দারিদ্র্য দূরীকরণ, জেন্ডারকেন্দ্রিক অর্থনৈতিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সবুজ অর্থনীতি ও যত্নশীল সমাজ গঠনে নারী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, বলেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মনে করেন, নারীর সম-অধিকার প্রতিদিনের এবং জরুরি ইস্যু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.