• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির ইয়েজলো বিএনপির কমিটি গঠন

মার্চ 6, 2024

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইয়েজলো শাখা গঠন করা হয়েছে। মোঃ স্বপন হোসেনকে সভাপতি এবং মানিক আলমকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম ও সাধারণ সম্পাদক আরফান মাস্টার ইয়েজলো শাখা কমিটির অনুমোদন করেন।
উল্লেখ্য, ইয়েজলো ভেনিসের একটি উপশহর।

মেসত্রের একটি বাংলাদেশি রেষ্টুরেন্টে আয়োজিত কমিটি অনুমোদন সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, উপদেষ্টা আকতার মোল্লা, সহসভাপতি হারাজ দেওয়ান, যুগ্মসম্পাদক ফারুক মালত, আবুল কাশেম, মিথুন মাঝি, মনসুর পেদা, নজরুল ইসলাম, প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.