• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নভে. 5, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে কোভিড-১৯ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ নভেম্বর ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাত্তর কনফারেন্স হল রুমে এ লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল সার্জন অফিস ঢাকা এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

সভায় ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের সিনিঃ শিক্ষা কর্মকর্তা মহসিন মিয়া, মেডিক্যাল অফিসার ডাঃ আকিব হোসাইন, ডা. আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফি প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.