• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে অনুমোদনহীন ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল সিলগালা

নভে. 4, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন হাসপাতালসহ চারটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো.আশিকুর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধামরাই উপজেলায় লাইসেন্সবিহীন অব্যবস্থাপনায় সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও মমতাজ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সিলগালা করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

এবিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন,সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৪টি ডায়াগনস্টিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, দীর্ঘদিন ধরেই তাদের অনুমোদন নেয়ার কথা বলা হচ্ছিলো এছাড়াও আমরা একমাস পূর্বে সকলকে চিঠি দিয়েছিলাম অনুমোদন নেয়ার জন্য। এরপরেও যারা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অমান্য করে লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসকল প্রতিষ্ঠান অনুমোদন প্রাপ্ত হলে নিয়মঅনুযায়ী খুলে দেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.