
মঞ্জুরুল হক (ধামরাই) . বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ চলাকালে আজ ঢাকার ধামরাইয়ে একটি স্কুল পরিবহন ও দুটি গনপরিবহন বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা যায় ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আনুমানিক সকাল ৭ টা থেকে ৮ টার দিকে ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় কোন ধরনের হতাহতের ঘটনা জানা যায়নি। তবে পুলিশ সন্দেহজনক ভাবে একজনকে আটক করে যার নাম মোস্তফা।

পুলিশ আরো জানায়, সকাল ৮ টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। এক পর্যায়ে অবরোধের মিছিল বের করলে রাস্তায় সেখানে থাকা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী গনপরিবহন বাসে ভাংচুর চালায়। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
