• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে এইচপিভি টিকাদান সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

অক্টো. 25, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন- ২০২৩ সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা, ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, ডাঃ আকিব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফি প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ২০৫১২ টি টিকা পেয়েছি, ইতিমধ্যে ১২৯২৪ জনকে টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সর্বমোট ১৬৪২৩ জন। মাদ্রাসাগুলোতে রেজিস্ট্রেশন করতে একটু জটিলতা হচ্ছে কারন অনেক মাদ্রাসা ছাত্রীদের জন্মনিবন্ধন নেই।

সভায় অন্যান্য বক্তারা টিকাদান সফল করতে প্রতিবন্ধকতা সমুহ দূর করে টিকাদানে আগ্রহীকরণ নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.