• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোম মহানগর আওয়ামী লীগের আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী

রোম মহানগর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি’র পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

ইতালি আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি আল মাহমুদ রফিক ও হাজী সুইটের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের হাবিব চৌধুরী, প্রধান বক্তা হাদিউল ইসলাম হাদী সহ আবু তাহের, হাবিব মকদম, বাবু ঢালী, মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে হানি চৌধুরী ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ।

এসময় শেখ কামালের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোকপাত করে বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল তার মেধা ও রুচির প্রয়োগ ঘটিয়ে তরুণ প্রজন্মকে সুন্দর ও সম্ভাবনার পথ দেখিয়ে ছিলেন।

এছাড়াও সভার প্রধান অতিথি বলেন, ইদ্রিস ফরাজী ও হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের কমিটি এখনো বহাল রয়েছে। রোম মহানগর আওয়ামী লীগও তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সভা থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার অঙ্গীকারবদ্ধ হোন।

আলোচনা সভায় রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজালাল মাদবর, রুকনুজ্জামান সম্রাট, সরোয়ার হোসেন ও লোকমান মাদবর সহ যুবলীগ, ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু আদর্শের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.