• বুধ. অক্টো. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহিদ জিয়ার ৪২তম শাহাদত বার্ষিকী

মে 31, 2023

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী  উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ইতালী দক্ষিনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেচ্ছাসেবকদল ইতালী দক্ষিনের আহ্বায়ক মোঃ আইয়ুব আলী‘র সভাপতিত্ব, আয়োজনের পরিচালনায় ছিলেন সদস্য সচীব দেলোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন ইতালী বিএনপির সহ-সভাপতি মঈনুল খোকন।

মাহফিলে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আওয়ামী লীগ শুধু দেশের ভিতরেই নয়, তাদের কর্মকাণ্ডে বিশ্ববাসীর কাছেও জাতিকে কলঙ্কিত করছে। পাশাপাশি তিনি বিএনপি ক্ষমতায় আসার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ফিরে আনার কথাও বলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, সাঃ সম্পাদক আবুল বাশার ,সহ সভাপতি বাহার , রোম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমির মোল্ল্যহ, শ্রমিক দলের সভাপতি নূরুল আবছার সহ ইতালী বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ.কে আজাদ।

মাহফিলে জাতীয়তাবাদী সেচ্ছাসেবদল ইতালী দক্ষিনের যুগ্ন আহবায়ক রফিক উল্ল্যাহ, সেলিম জাহাঙ্গীর চৌধুরী, গাজী সাইফুল ইসলাম মাসুম, জহিরুল হক, জাহিদ হাসান সালাউদ্দিন , ইব্রাহীম খলিল, আহমেদ সেতু এবং বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ারের সম্পাদক মোজাম্মেল হোসেন ও যুব নেতা সুমন উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলের শেষ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা সহ জিয়া পরিবার ও আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে নির্যাতিত সকল নেতা কর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.