• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালী দক্ষিনের ইফতার মাহফিল

এপ্রিল 19, 2023

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালী দঃ এর আহবায়ক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচীব দেলোয়ার হোসেনের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালী বিএনপির সভাপতি হাজী আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি সিঃ সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি মাইনুল হোসেন খোকন, সাজ্জাদুল কবির, সিঃযুগ্ম সাঃ সম্পাদক তৌহিদ কাদের ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিঃযুগ্ন আহবায়ক আবু রায়হান সামী, ১নং যুগ্ন আহবায়ক রফিক উল্ল্যাহ,যুগ্ন আহবায়ক গাজী মাসুম, জহিরুল হক, ইব্রাহীম খলীল , সাইফুল ইসলাম  ,সদস্য জনাব সেলিম জাহাঙ্গীর চৌধুরী সহ যুব নেতা মাহমুদুল হাসান, সিরাজ পঞ্চায়েত, আলী আহমেদ খোকন, তাজুল ইসলাম, জাকির হেসেন সহ  জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,  গুম , খুন ও মামলা ,হামলায় বিএনপি নেতাকর্মীদের দেশপ্রেম মুছে ফেলা সম্ভব নয়। দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে  ইতালি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

মিলাদে মাহফিলে ধর্মপ্রান মুসুল্লী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা সহ বাংলাদেশে অবস্থানরত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.