• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহত্তর নোয়াখালী আঃলীগ আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার

এপ্রিল 1, 2023

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইতালীস্থ বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল মজিদ বাবুল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক শিমুলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা লিটন হাজারী, মোঃ জাবেদ, রেজাউল হক মিন্টু, রফিকুল আলম দুলাল, আবদুস সাত্তার ইতালি আওয়ামীলীগ নেতা কবির হোসেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য আবুল এহসান মিনু, যুগ্ম সম্পাদক আরশাদ হোসেন, দপ্তর সম্পাদক দ্বীন মোহাম্মদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস৷ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে দেশ বিরোধীদের বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে।

আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতকরা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.