• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

মার্চ 25, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে আরফিন মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে।

সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকালে মাঠে পাটবীজ বুনাতে গিয়ে ছিলো আরফিন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে আহত হন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বজ্রপাতের নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

২৫ মার্চ ২০২৩ইং

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.