• বুধ. জুলাই ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মার্চ 24, 2023


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের মোঃ লাবিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলি বাগাট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের মোঃ ইউসুফ খাঁ এর নাতি এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের মোঃ রবিউল মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, ওই শিশুর নানা মোঃ ইউসুফ খাঁ এর বসত ঘরের দক্ষিন পাশের আওয়াল মাতুব্বর এর ডোবার মধ্যে অসাবধানতাবশত সকলের অগোচরে পানিতে ডুবে মারা যায়।

সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

২৪ মার্চ ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.