• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর আন্তঃস্কুল,মাদ্রাসা ও কারিগরি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সূর্যতরুণ বিজয়ী

সেপ্টে. 10, 2022

সখীপুর আন্তঃস্কুল,মাদ্রাসা ও কারিগরি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সূর্যতরুণ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:-

সখীপুরে আন্তঃস্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্ম কালীন ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার সৃষ্টি সংঘ মাঠে এ টুর্নামেন্টে সূর্য তরুণ স্কুল এন্ড কলেজ ও কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। খেলায় সূর্য তরুণ স্কুল এন্ড কলেজ ৫-০গোলে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হয়।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।
পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, আনসার আলী আসিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, ইদ্রিস আলী শিকদার, দেওয়ান হাবীবুর রহমান, প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, তুলা মিয়া, মতিউর রহমান ভূইয়া, আবু নাসের ফারুক প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.