• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র ভার্চুয়াল সভা

সেপ্টে. 7, 2022

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে ফোরামের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্টিত।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১ ঘটিকায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম জীবন এবং পুনঃ নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সাথে ফোরামের বিগত কমিটির সাবেক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ভার্চুয়ালি জুম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্টিত হয়। দীর্ঘ তিন ঘন্টা ব্যাপী অনুষ্টিত এই সভায় বিগত কার্যকরী কমিটির সক্রিয় প্রায় ৯৬ শতাংশ নেতৃবৃন্দের উপস্তিতিতে মতবিনিময় সভাটি বিশাল সভায় রূপান্তরিত হয়।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এবং সভাপতি ফখরুল ইসলাম জীবনের সভাপতিত্বে অনুষ্টিত এই সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব তাজ উদ্দীন।
সাধারণ সম্পাদকের সূচনা বক্তব্য এবং নব নির্বাচিত সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পরেই একে একে বক্তব্য রাখেন ফোরামের প্রায় ৪০ জন সাবেক নেতা।
নেতৃবৃন্দের প্রত্যেকেরই বক্তব্যে গণতান্ত্রিক পন্থায় ফোরামের নব নির্বাচিত সভাপতি, সম্পাদক কে অভিনন্দিত করার পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। নেতৃবৃন্দের বক্তব্যে ফোরামের ২/১ জন বিপথগামী সদস্যের ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভিন্ন ধরণের মিথ্যা প্রচার, প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দীর্ঘ আলোচনা শেষে ফোরামের সভাপতি, সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও দেশে ফোরামের কার্যক্রম অভ্যাহত ভাবে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ব্যাপক সংখ্যক নেতা কর্মীর উপস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করে আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.