• সোম. আগস্ট ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টাঙ্গাইলে পৌরসভা এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি সিরাজুল হক সাঃ সম্পাদক আবু হানিফ আজাদ

আগস্ট 29, 2022

টাঙ্গাইলে পৌরসভা এসোসিয়েশনের কমিটি গঠন
সভাপতি সিরাজুল হক সাঃ সম্পাদক আবু হানিফ আজাদ

বাদল হোসাইন:-
টাঙ্গাইলে পৌর মেয়রদের সংগঠন – মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কমিটি গঠিত হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরকে সভাপতি ও সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে সাধারণ সম্পাদক করে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) টাঙ্গাইল জেলা শাখা (২০২২-২০২৪) গঠন করা হয়েছে। টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি হয়েছে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, যুগ্ম-সম্পাদক কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, কোষাধ্যক্ষ এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, সদস্য ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা মো. আব্দুর রহিম আহমেদ, ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশিদ মিয়া, ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল ও মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার। এর আগে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরকে জেলার সকল মেয়রদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.