• শুক্র. জুলাই ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালন

আগস্ট 8, 2022

সখীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালন

 

বাদল হোসাইন সখীপুরঃ-বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে র ্যালি, আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম(কাজী বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশমত আরা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইশরাত জাহান বিথী, উপজেলা ইন্সট্রাক্টর হেলেনা পারভীন। অনুষ্ঠানে উপজেলার পাঁচজন দরিদ্র উপকারভোগীকে পাঁচটি সেলাই মেশিন হস্তান্তর করা হয় এবং দুইজন দরিদ্র উপকারভোগী কে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.