• বৃহস্পতি. জুলাই ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কাঠবাড়ী ও বাঁশবাড়ী রেস্টুরেন্টকে ৩০হাজার টাকা জরিমানা

আগস্ট 7, 2022

সখীপুরে কাঠবাড়ী ও বাঁশবাড়ী রেস্টুরেন্টকে ৩০হাজার টাকা জরিমানা

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে সড়কের সৌখিনমোড় এলাকায় অবস্থিত কাঁঠবাড়ী রেস্টুরেন্ট ও মিলপাড় এলাকায় অবস্থিত বাঁশবাড়ি রেস্টুরেন্টের মালিককে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল রেস্তোরাঁ আইন ২০১৪ এর ধারা ০৭ লঙ্ঘনের অপরাধে ১৯ ধারায় কাঁঠবাড়ী রেস্টুরেন্ট কে ২০ হাজার টাকা ও বাঁশবাড়ী রেস্টুরেন্ট কে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় একই সঙ্গে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা লঙ্ঘন করায় ৬৬ ধারায় ছয়জন মোটরসাইকেল চালককে পৃথকভাবে এক হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, দুটি হোটেলে অভিযান পরিচালনা করে হোটেল রেস্তোরাঁ আইনে ৩০ হাজার টাকা এবং মোটরসাইকেল চালককে পরিবহন আইনে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.