বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার আয়োজনে রোমের মক্কি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালি আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সোহেল বক্সী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহি উদ্দিন তপদার সহ অন্যান্য সদস্য এবং বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে যুবলীগ দেশনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নত দেশ গড়তে কাজ করে যাচ্ছে।
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন সহ কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম মাদবর, রাশেদ শেখ, ইমরান মাদবর, রনি আহমেদ, মামুন খান, যুবলীগ নেতা মোঃ সৈয়দ সুমন, সাদ্দাম হোসেন, মোঃ জলিল, সোহাগ মুন্সি, সজল আহমেদ, মোঃ অনিক, ফরহাদ বাবু, রাজন, নাসির লাকুরিয়া, শফিকুল ইসলাম, আপেল মৃধা ও আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
