বাংলাদেশ প্রেসক্লাব, ইতালীর আয়োজনে টি এম সি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিল অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, এছাড়াও চেম্বার অব কমার্স এন্ড ল ও বাংলাদেশ ইমিগ্রেন্টস এসোসিয়েশন সহযোগিতায় ছিল।
বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহীন খলিল কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমকে রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, রোমের ৫ নম্বর মিউনিসিপালিটির প্রেসিডেন্ট মাওরো কালিসতে। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর মুক্তার হোসেন ও উপদেষ্ঠা ওয়াহিদুজ্জামান খান খসরু সহ ইতালিয়ান প্রশাসনের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিবৃন্দ Professor Piero Vereni University Tor Vergata, Davide Di Cosmo, Presidente del Consiglio, V municipio, Claudio Poverini, Capogruppo consiglieri PD, V municipio, Marco Toti consigliere municipale V, Aldo Ciani Partito Democrazia Solidale. DEMOS
এসময় সংক্ষিপ্ত আলোচনায় ইসলাম, রোজা ও ইফতার সম্পর্কে ইতালিয়ান অতিথিদের মাঝে তুলে ধরা হয় এবং অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে প্রায় ৫০০ রোজাদার ব্যক্তিদের নিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
