• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

এপ্রিল 18, 2022

ইতালি আওয়ামী লীগের আয়োজনে পবিত্র মাহে রমজান ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস  উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের মক্কি মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালে পরিচালনায়  দোয়া ও ইফতার মাহফিলে সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন। এসময় ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি ও সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার সহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে সকল ইতালি প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযাদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বাংলাদেশিদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.