• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

একতা ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

এপ্রিল 16, 2022

মনিরুজ্জামান মনির: ইতালিতে ব্যবসায়ীদের অন্যতম সংগঠন একতা ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোমের তুসকোলানায় মসজিদে ওমর এ অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ হতে সভাপতি মাতাব্বার ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মামুন, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিয়া আতিকের আমন্ত্রণে সম্মানিত ১ নং সদস্য এম এমারত হোসেন সহ অসংখ্য রোজাদার ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, একতা ব্যবসায়ী সমিতি সবসময়ই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে উভয় দেশে ভূমিকা রেখে যাচ্ছে। কাজ করে যাচ্ছে প্রবাসীদের কল্যাণে। সকলের আন্তরিক সহযোগিতায় আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

এ সময় সংগঠনের শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে বিশেষ দোয়ায়, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের শান্তি এবং প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.