• মঙ্গল. সেপ্টে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন

মার্চ 7, 2022

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের উত্তর হাতকোড়া গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতে ফাতেমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৭ মার্চ) বিকেল ৩ টার দিকে ঘাতকের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাতেমা আক্তার (২২) ও স্বামী তামিম হোসেন (২৫) এর ৬ মাসের পুত্র সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, সিলেটের সুনামগঞ্জের হায়েজুল ইসলামের মেয়ে ফাতেমা (২২) হাতকোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে তামিমকে (২৫) দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেন। তামিম মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এরআগে একবার আত্মহত্যাও করতে চেয়েছিলো ফাতেমা। আজ সোমবার ২ টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। এসময় ঘরের দড়জা বন্ধ করে দিয়ে ধারালো দা দিয়ে ফাতেমার ঘাড়ে ও বুকে কুপ দেয় তামিম। এরপর তামিম ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটকিয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং তামিমকে আটক করে।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.