• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ২টি ইট ভাটা ধ্বংস, ৪লক্ষ টাকা জরিমানা

ফেব্রু. 7, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানে মোল্লা ব্রিকস এবং ভাই ভাই ব্রিকস নামে দুটি ভাটা ভেঙে দেয়া হয়েছে। সেই সাথে দুটি ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

এ সময় আর্থিক জরিমানাসহ ইটভাটা ২টি ভেঙ্গে দেয়া হয় এবং পানি দিয়ে কাঁচা ইট ভিজিয়ে ভেকু দিয়ে ইট গুলো ভেঙে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী যে সকল ইট ভাটার কাগজপত্র নেই সেই ভাটা গুলো বন্ধের নির্দেশ রয়েছে। মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস দুটি তাদের বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি। তাই ব্রিকস দুটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে দুটি ব্রিকস দুটির মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.