• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মটর সাইকেল চুর চক্রের দুই সদস্য গ্রেফতার

নভে. 27, 2021

সখীপুরে মটর সাইকেল চুর চক্রের দুই সদস্য গ্রেফতার

সখীপুরে মটর সাইকেল চুর চক্রের দুই সদস্য গ্রেফতার

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় সিসি ক্যামারা দেখে মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃত সুজন (২৮) ও ছাব্বির (২৬) কে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

পৌরসভার মোখতার ফোয়ারা চত্বর থেকে বৃহম্পতিবার বিকেলে দোকানের সামনে থেকে একটি এপাসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় শুকবার মোটরসাইকেলের মালিক শরীফুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া থেকে শরীফুল ইসলাম সখীপুর এসে মোখতার ফোয়ারার পাশে এক দোকানে মোটরসাইকেল রেখে কেনা-কাটা করতে গেলে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করলে সিসি ক্যামারা দেখে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার শুকুর মিয়ার ছেলে সুজন (২৮) ও ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা এলাকার ময়নাল মিয়ার ছেলে ছাব্বির (২৬) কে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ওই এপাসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

সখীপুর থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় সিসি ক্যামারা দেখে দুই আসামিকে গ্রেফতার করে ও রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.